মো: জাহিদুর রহমান
প্রধান শিক্ষক জাহিদ মডেল স্কুল
- প্রধান শিক্ষক কর্তৃক সার্বক্ষণিক তদারকি।
- পরিবর্তিত শিক্ষানীতি ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের অধিকতর দক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান।।
- পাঠদানের মাধ্যমে পূর্বাপর ক্লাস থেকেই শিক্ষার্থীদের ক্যাডেট উপযোগী করে গড়ে তোলা। ইংলিশ মিডিয়াম স্কুলের সিলেবাস অনুসরণে শিক্ষার্থীদের ইংরেজি (স্পিকিং অ্যান্ড রাইটিং)
- বিষয়ের উপর সর্বাধিক গুরুত্বারোপ করে তাদের ইংরেজিতে দুর্বলতা কাটিয়ে তোলা।
- পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা বিষয়ক বিভিন্ন কার্যক্রম যেমন-সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন, সংগীত, বিতর্ক, আবৃত্তি, ভাষণ, কুইজ অনুষ্ঠান ইত্যাদি বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা।
- পাঠ্যবইয়ের পাশাপাশি গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ উপযোগী গণিতের বেসিক খুঁটিনাটি নিয়ে কাজ করা।
- মুখস্থনির্ভর বিদ্যা থেকে বের হয়ে এসে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক প্রতিটি অধ্যায়ের উপর মৌলিক ও পরিপূর্ণ ধারণা প্রদান ও শিক্ষার্থীদের নিজস্ব হ্যান্ডনোট তৈরিতে উৎসাহ প্রদান।
- শিক্ষার্থীদের দক্ষতা যাচাইয়ের জন্য ক্লাস টেস্ট, মাসিক পরীক্ষা ও মডেল টেস্ট এর মাধ্যমে সম্পূর্ণ কোর্স সম্পন্ন করা।
- ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানবৃদ্ধির জন্য নিয়মিত অভিভাবক সমাবেশ।
- সৃজনশীল প্রশ্ন সমাধানের কৌশল শিখানো ও পড়া সহজে আদায় করার দিক নির্দেশনা প্রদান।
- সেমিস্টার পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পুরস্কারের ব্যবস্থা।
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা।
- শিক্ষার্থীর আগমন ও প্রস্থানে বিশেষ নজরদারি এবং সিকিউরিটি গার্ড দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ। বার্ষিক শিক্ষা সফর, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
- শঙ্খলাবোধ ও সৎ গুণাবলির বিকাশে নৈতিক শিক্ষা প্রদান। প্রতি শাখায় আসন সংখ্যা সীমিত (৩০ জন)।