শিক্ষার মান উন্নয়নের লক্ষে ছাত্র/ছাত্রীদের মধ্যে নিয়ম শৃংখলা শিক্ষার ব্যবস্থা রয়েছে। প্রতিদিন দৈনিক সমাবেশের মাধ্যমে শারীরিক শিক্ষকের তত্ত্বাবধানের মাধ্যমে ও অন্যান্য শিক্ষকদের সহযোগীতায় বিদ্যালয়ের শৃংখলা পরিচালনা করা।
১। স্কুলে শতভাগ উপস্থিত থাকতে হবে। শিক্ষার্খী কোনো কারণে অনুপস্থিত থাকলে প্রধান শিক্ষক/শ্রেণি শিক্ষক বরাবর আবেদন করে ছুটি মজ্ঞুর করতে হবে ।
৩।বিদ্যালয়ে আসার সময় অবশ্যই পরিচয়পত্র সাথে রাখতে হবে।
৪। স্কুল কর্তৃক সরবরাহকৃত ডায়েরি নিয়ে স্কুলে আসতে হবে ।
৩। কোন প্রকার অশালীন সাজ-সজ্জা ও পোষাক পরিধান করে বিদ্যালয়ে আসা যাবে না।
৪। কোন শিক্ষার্থী নির্ধারিত পোশাক-পরিচ্ছ ছাড়া বিদ্যালয়ে এলে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের কারণে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।
৫। বিদ্যালয়ে অসদাচরণ,পরীক্ষায় অসদুপায় অবলম্বন, বিদ্যালয়ের স্থাবর-অস্থাবর সম্পত্তি বিনষ্টকরণ ইত্যাদি কারণে কোন অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।
৬। পরীক্ষার হলে বই-খাতা,অতিরিক্ত কাগজ,মোবাইল ফোন ইত্যাদি নিয়ে প্রবেশ করা নিষেধ।
৮। বিদ্যালয়ের পক্ষ থেকে কোন টিফিন দেয়া হয় না, সে কারণে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে কোন টিফিন চার্জও নেয়া হয় না। বিদ্যালয়ের ক্যান্টিন থেকে ছাত্র-ছাত্রীরা নিজ নিজ প্রয়োজনমত টিফিন ক্রয় করতে পারে।
৯। ‘প্রভাতী’ এবং ‘দিবা’ উভয় পর্বে টিফিনের জন্য ৩০ মিনিট করে সময় দেয়া হয়।
১০। কোন ছাত্র-ছাত্রীকে টিফিনের জন্য বাড়ীতে যেতে দেয় হয় না।